দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার তেরাইল গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তাজমিরা খাতুন (২০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি তেরাইল পশ্চিম পাড়ার আবু হুরাইরার মেয়ে।
গাংনী থানার ওসি উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, তাজমিরা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার দাম্পত্য জীবনেও বিচ্ছেদ ঘটে।
প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। বুধবার সকালে দীর্ঘ সময় ধরে সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমএস/